প্রশ্ন উত্তর (FAQ)

সাধারণ প্রশ্ন

School SoftwareBD হলো বাংলাদেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার জন্য তৈরি একটি ক্লাউড-ভিত্তিক School Management Software। ভর্তি, হাজিরা, ফি কালেকশন, রেজাল্ট, পেরোল — সব কাজ একটি প্ল্যাটফর্মে করা যায়। ২০১৫ সাল থেকে আমরা ৮৭টিরও বেশি প্রতিষ্ঠানকে ডিজিটাল করেছি।

শুধু স্কুল নয় — কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারেও ব্যবহার করা যায়। প্রতিটি প্রতিষ্ঠানের ধরন ও প্রয়োজন অনুযায়ী সফটওয়্যারটি কাস্টমাইজ করে দেওয়া হয়।

হ্যাঁ। সফটওয়্যারটি সম্পূর্ণ বাংলায় তৈরি, তাই কম্পিউটারে নতুন এমন শিক্ষক বা স্টাফরাও সহজেই ব্যবহার করতে পারেন। রেজাল্ট কার্ড, রশিদ ও রিপোর্টও বাংলায় পাওয়া যায়।

এটি একটি ক্লাউড-ভিত্তিক অনলাইন সফটওয়্যার। কম্পিউটারে কিছু ইনস্টল করতে হয় না — ইন্টারনেট থাকলে কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল থেকে যেকোনো জায়গায় বসে ব্যবহার করা যায়।

সফটওয়্যারটি হালকা করে তৈরি, তাই সাধারণ ব্রডব্যান্ড বা মোবাইল ইন্টারনেটেও স্বাভাবিকভাবে চলে। সব তথ্য ক্লাউডে সংরক্ষিত থাকে, তাই সংযোগ সাময়িক বিচ্ছিন্ন হলেও কোনো ডাটা হারায় না।

মূল্য ও প্যাকেজ

মূল্য নির্ভর করে প্রতিষ্ঠানের আকার, শিক্ষার্থী সংখ্যা ও প্রয়োজনীয় মডিউলের উপর। ছোট প্রতিষ্ঠান থেকে বড় প্রতিষ্ঠান — সবার জন্য আলাদা প্যাকেজ আছে। সঠিক মূল্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন বা ফ্রি ডেমো বুক করুন।

আপনার সুবিধা অনুযায়ী মাসিক বা বার্ষিক — দুইভাবেই পেমেন্ট করা যায়। কোন প্যাকেজে কোন পেমেন্ট অপশন আপনার জন্য সাশ্রয়ী হবে, তা আমাদের টিম বুঝিয়ে দেবে।

সেটআপ চার্জ প্যাকেজ ও প্রয়োজনীয় কাস্টমাইজেশনের উপর নির্ভর করে। কোনো লুকানো খরচ নেই — চুক্তির আগেই সব খরচ পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়।

হ্যাঁ। আপনি ফ্রি ডেমো দেখে নিতে পারেন এবং ১ মাসের ফ্রি ট্রায়াল উপভোগ করতে পারেন। ব্যবহার করে সন্তুষ্ট হলে তবেই সিদ্ধান্ত নিন।

বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। প্রতিটি পেমেন্টের জন্য আপনি রশিদ পাবেন।

সেটআপ ও ইনস্টলেশন

সাধারণত ৭-১৫ কার্যদিবসের মধ্যে সেটআপ সম্পন্ন হয়। প্রতিষ্ঠানের আকার ও জটিলতার উপর নির্ভর করে সময় কম-বেশি হতে পারে। সেটআপের পর আমাদের টিম আপনাকে হাতে-কলমে ব্যবহার শিখিয়ে দেবে।

না। সফটওয়্যারটি ক্লাউডে চলে, তাই আলাদা সার্ভার লাগে না — একটি কম্পিউটার বা মোবাইল আর ইন্টারনেট সংযোগই যথেষ্ট। শুধু বায়োমেট্রিক বা RFID হাজিরা ব্যবহার করতে চাইলে হাজিরার ডিভাইস লাগবে।

হ্যাঁ। শিক্ষার্থী, শিক্ষক ও ফি-র পুরনো তথ্য Excel বা অন্য ফরম্যাট থেকে নতুন সিস্টেমে ইমপোর্ট করা যায়। এই কাজে আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে।

সফটওয়্যারটি বাংলায় এবং ব্যবহার সহজ, তাই বড় কোনো প্রশিক্ষণের দরকার হয় না। তারপরও সেটআপের পর আমাদের টিম শিক্ষক ও স্টাফদের হাতে-কলমে ব্যবহার শিখিয়ে দেয়।

ফিচার ও মডিউল

শিক্ষার্থী ভর্তি ও প্রোফাইল, ডিজিটাল হাজিরা (বায়োমেট্রিক/RFID), অনলাইন ফি কালেকশন, একাডেমিক ও রেজাল্ট ম্যানেজমেন্ট, এসএমএস ও নোটিশ বোর্ড, এইচআর ও পেরোল, স্বচ্ছ হিসাব ও অ্যাকাউন্টিং, মোবাইল অ্যাপ এবং ডাইনামিক স্কুল ওয়েবসাইট।

হ্যাঁ। বিকাশ, নগদ, রকেট ও ব্যাংকের মাধ্যমে অভিভাবক ঘরে বসেই ফি দিতে পারেন। পেমেন্টের সাথে সাথে স্বয়ংক্রিয় রশিদ তৈরি হয় এবং হিসাব আপডেট হয়ে যায়।

হ্যাঁ। বায়োমেট্রিক বা RFID কার্ড ডিভাইস সফটওয়্যারের সাথে যুক্ত করা যায়। হাজিরা স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয় এবং অনুপস্থিত শিক্ষার্থীর অভিভাবক সাথে সাথে SMS পান।

হ্যাঁ। অ্যান্ড্রয়েড অ্যাপে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী নিজ নিজ লগইনে হাজিরা, ফি, রেজাল্ট ও নোটিশ দেখতে পারেন। প্রতিষ্ঠান প্রধান অফিসের বাইরে থেকেও সব রিপোর্ট দেখতে পারেন।

অবশ্যই। প্রয়োজনীয় মডিউল দিয়ে শুরু করে পরে যেকোনো সময় নতুন মডিউল যোগ করতে পারবেন। আগের সব তথ্য অক্ষত থাকবে।

সাপোর্ট ও নিরাপত্তা

আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম ২৪/৭ সাহায্যের জন্য প্রস্তুত। ফোন, WhatsApp ও ইমেইলে যোগাযোগ করতে পারবেন। সব সাপোর্ট বাংলায় দেওয়া হয়।

হ্যাঁ। প্রতিদিন স্বয়ংক্রিয় ক্লাউড ব্যাকআপ হয়, সব ডাটা এনক্রিপ্টেড অবস্থায় আদান-প্রদান হয় এবং Role-ভিত্তিক Access Control থাকায় প্রত্যেকে শুধু নিজের অনুমতি পাওয়া তথ্যই দেখতে পারেন।

প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, স্টাফ, শিক্ষার্থী ও অভিভাবক — সবাই নিজ নিজ লগইনে একসাথে ব্যবহার করতে পারেন। আপনার প্যাকেজ অনুযায়ী ব্যবহারকারীর বিস্তারিত আমাদের টিম জানিয়ে দেবে।

সফটওয়্যারটি ক্লাউডে চলে, তাই নতুন ফিচার ও উন্নতি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যায়। আপনাকে কিছু ডাউনলোড বা ইনস্টল করতে হবে না — সবসময় আপ টু ডেট থাকবেন।

হ্যাঁ। আপনার প্রতিষ্ঠানের তথ্য আপনারই। চুক্তি বাতিল করলে আপনার সব ডেটা Excel বা PDF আকারে ফেরত দেওয়া হয়।

আমাদের গ্রাহক

যাঁরা আমাদের উপর আস্থাশীল

সারাদেশের ৮৭+ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করছে আমাদের সফটওয়্যার

সেন্ট জোসেফ
উচ্চ বিদ্যালয়

দিনাজপুর জিলা
স্কুল

ইস্পাহানী পাবলিক
স্কুল ও কলেজ

ঢাকা রেসিডেন্সিয়াল
মডেল কলেজ

সৈয়দপুর সরকারি
বিজ্ঞান কলেজ

জামালপুর টেকনিক্যাল
স্কুল এন্ড কলেজ

গ্রীন ফিল্ড
স্কুল এন্ড কলেজ

আনোয়ারা উচ্চ
বিদ্যালয়

গোপালপুর দারুল
উলুম কামিল মাদ্রাসা

মনি কানন
উচ্চ বিদ্যালয়

মাইজদী সরকারি
বালিকা বিদ্যালয়

উত্তর বাংলা
কলেজ