লিগ্যাল ডকুমেন্ট

গোপনীয়তা নীতি
(Privacy Policy)

সর্বশেষ আপডেট: ১৪ জুলাই, ২০২৬

১. ভূমিকা

এরিওনসফ্ট কর্তৃক পরিচালিত “স্কুলসফটওয়্যারবিডি” (SchoolSoftwareBD) সফটওয়্যার এবং ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আপনার ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। এই গোপনীয়তা নীতিমালায় আমরা ব্যাখ্যা করেছি কীভাবে আমরা আপনার তথ্য সংগ্রহ করি, ব্যবহার করি এবং সুরক্ষিত রাখি। আমাদের ওয়েবসাইট (schoolsoftwarebd.com) বা সফটওয়্যার ব্যবহার করার অর্থ হলো আপনি এই নীতিমালার সাথে একমত পোষণ করছেন।

২. আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি

আপনাকে নির্বিঘ্ন সেবা প্রদানের লক্ষ্যে আমরা মূলত নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করে থাকি:

৩. তথ্যের ব্যবহার

সংগৃহীত তথ্য আমরা নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করে থাকি:

সেবা প্রদান

আপনার প্রতিষ্ঠানকে সফটওয়্যারের মূল ফিচারগুলো (ভর্তি, হাজিরা, একাউন্টিং) ব্যবহার করতে সহায়তা করা।

কাস্টমার সাপোর্ট

আপনার যেকোনো প্রযুক্তিগত সমস্যার দ্রুত সমাধান এবং সহায়তার জন্য।

সফটওয়্যার আপডেট

নতুন ফিচার, সিকিউরিটি প্যাচ বা মেইনটেন্যান্স সম্পর্কিত জরুরি নোটিশ প্রদান করা।

ইউজার এক্সপেরিয়েন্স

আমাদের সেবার মান উন্নত করতে এবং সফটওয়্যারটিকে আরও ইউজার-ফ্রেন্ডলি করে তুলতে।

৪. তথ্য শেয়ারিং এবং ডিসক্লোজার

আমরা আপনার বা আপনার প্রতিষ্ঠানের কোনো সংবেদনশীল তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষের (Third-party) কাছে বিক্রি বা ভাড়া দেই না। তবে, নিম্নলিখিত বিশেষ ক্ষেত্রে তথ্য শেয়ার করা হতে পারে:

৫. ডেটা নিরাপত্তা

আপনার ডেটার নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। আমরা তথ্য সুরক্ষার জন্য ইন্ডাস্ট্রির স্ট্যান্ডার্ড এনক্রিপশন (SSL Certificate) এবং সুরক্ষিত সার্ভার ব্যবহার করি। ডেটাবেসে থাকা পাসওয়ার্ডগুলো শক্তিশালী হ্যাশ অ্যালগরিদম দ্বারা সংরক্ষিত থাকে। তবে, ইন্টারনেটের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন ১০০% সুরক্ষিত নয়, তাই ব্যবহারকারীদেরও তাদের পাসওয়ার্ড গোপন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

৬. কুকিজ (Cookies) নীতি

আমাদের ওয়েবসাইট এবং সফটওয়্যার ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে “কুকিজ” ব্যবহার করে। কুকি হলো ছোট ডেটা ফাইল যা আপনার ব্রাউজারে সেভ হয়ে থাকে (যেমন- লগইন সেশন মনে রাখা)। আপনি চাইলে ব্রাউজার সেটিং থেকে কুকিজ বন্ধ করতে পারেন, তবে এর ফলে সফটওয়্যারের কিছু ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে।

৭. নীতিমালায় পরিবর্তন

এরিওনসফ্ট যেকোনো সময় এই গোপনীয়তা নীতি সংশোধন বা আপডেট করার অধিকার রাখে। নীতিমালায় কোনো বড় পরিবর্তন আনা হলে আমরা ওয়েবসাইটের মাধ্যমে নোটিশ দিয়ে বা ইমেইলের মাধ্যমে ব্যবহারকারীদের জানিয়ে দেব। এই পেজের উপরের অংশে “সর্বশেষ আপডেট” এর তারিখটি লক্ষ্য করার জন্য অনুরোধ করা হলো।

৮. যোগাযোগ

এই গোপনীয়তা নীতি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিযোগ থাকলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন:

স্কুলসফটওয়্যারবিডি

সাহারা সেন্টার, ৩৭/এ, লিফট ১৬, ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা

আমাদের গ্রাহক

যাঁরা আমাদের উপর আস্থাশীল

সারাদেশের ৮৭+ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করছে আমাদের সফটওয়্যার

ঢাকা রেসিডেন্সিয়াল
মডেল কলেজ

সৈয়দপুর সরকারি
বিজ্ঞান কলেজ

জামালপুর টেকনিক্যাল
স্কুল এন্ড কলেজ

সেন্ট জোসেফ
উচ্চ বিদ্যালয়

দিনাজপুর জিলা
স্কুল

ইস্পাহানী পাবলিক
স্কুল ও কলেজ

মাইজদী সরকারি
বালিকা বিদ্যালয়

উত্তর বাংলা
কলেজ

গ্রীন ফিল্ড
স্কুল এন্ড কলেজ

আনোয়ারা উচ্চ
বিদ্যালয়

গোপালপুর দারুল
উলুম কামিল মাদ্রাসা

মনি কানন
উচ্চ বিদ্যালয়

আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল রূপান্তর করতে প্রস্তুত?

আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ১ মাসের ফ্রি ট্রায়াল উপভোগ করুন।

“School SoftwareBD” বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের জন্য তৈরি একটি ক্লাউড-ভিত্তিক School Management Software। ভর্তি থেকে রেজাল্ট, ফি কালেকশন থেকে স্টাফ ম্যানেজমেন্ট — সব এক জায়গায়। সম্পূর্ণ বাংলায়। বাংলাদেশের বাস্তবতার কথা মাথায় রেখে।

বৈশিষ্ট্য

যোগাযোগের তথ্য

কপিরাইট © ২০১৫ – ২০২৬, School SoftwareBD | স্বত্ব সংরক্ষিত.