৯ বছরে ৮৭টি প্রতিষ্ঠানের ডিজিটাল
রূপান্তরের অভিজ্ঞতা

মূল পাতা  >  আমাদের সম্পর্কে

কোম্পানি প্রোফাইল

আমাদের গল্পের শুরু যেভাবে

২০১৫ সাল। বাংলাদেশের স্কুলগুলো তখনো রেজিস্টার খাতায় হাজিরা নিচ্ছে। হাতে হিসাব করে বেতন তুলছে। পরীক্ষার রেজাল্ট বানাতে শিক্ষকদের রাত জাগতে হচ্ছে বিদেশি সফটওয়্যার ছিল বটে। কিন্তু দাম আকাশছোঁয়া। বাংলা সাপোর্ট নেই। বিকাশ-নগদ চলে না। বাংলাদেশের শিক্ষাবোর্ডের নিয়মের সাথে মেলে না। তখন একটাই প্রশ্ন মাথায় এলো। বাংলাদেশের স্কুলের জন্য, বাংলাদেশেই তৈরি সফটওয়্যার কেন নেই? সেই প্রশ্ন থেকেই জন্ম নিল School SoftwareBD। সম্পূর্ণ বাংলায়। বাংলাদেশের বাস্তবতার কথা মাথায় রেখে। সাশ্রয়ী মূল্যে।আজ ৯ বছর পরে ৮৭টিরও বেশি প্রতিষ্ঠান আমাদের সফটওয়্যার ব্যবহার করছে। এই সংখ্যা প্রতিদিন বাড়ছে।

স্থাপিত

২০১৫
সাফল্যের সাথে প্রযুক্তি সেবায়

মোট কর্মচারী ও পার্টনার

১৫+
সহযোগী পার্টনার ৩৫০+

লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের মূল লক্ষ্য হলো তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিক, কাগজবিহীন (Paperless) এবং গতিশীল করে তোলা।

ম্যানুয়াল কাজের জটিলতা ও সময়ক্ষেপণ কমিয়ে, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে একটি স্বচ্ছ ও রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য। এটি একটি সম্পূর্ণ ক্লাউড-ভিত্তিক প্ল্যাটফর্ম, যা দৈনন্দিন প্রশাসনিক কাজগুলোকে করে তোলে সহজ ও সম্পূর্ণ স্বয়ংক্রিয়।

কাগজবিহীন (Paperless) শিক্ষাপ্রতিষ্ঠান গড়া

স্বচ্ছ ও রিয়েল-টাইম যোগাযোগ ব্যবস্থা

প্রশাসনিক কাজে সময় ও খরচ সাশ্রয়

মূল মডিউলসমূহ

সবকিছু এক প্ল্যাটফর্মে

শিক্ষার্থী ব্যবস্থাপনা

অনলাইন ভর্তি, ডিজিটাল আইডি কার্ড, প্রোফাইল আপডেট এবং শিক্ষার্থীদের সার্বিক তথ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা।

একাডেমিক ও রেজাল্ট

রুটিন তৈরি, সিলেবাস, পরীক্ষা ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় মার্কশিট ও ট্যাবুলেশন শিট তৈরির ঝামেলাহীন প্রক্রিয়া।

অনলাইন ফি কালেকশন

বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের মাধ্যমে ঘরে বসেই ফি প্রদান। ইনভয়েস এবং আয়-ব্যয়ের রিয়েল টাইম হিসাব।

ডিজিটাল হাজিরা

বায়োমেট্রিক বা আরএফআইডি (RFID) ডিভাইসের মাধ্যমে স্বয়ংক্রিয় হাজিরা এবং অনুপস্থিতির সাথে সাথে এসএমএস এলার্ট।

এসএমএস ও নোটিশ

জরুরি নোটিশ, পরীক্ষার রেজাল্ট বা ফি বকেয়া থাকলে এক ক্লিকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এসএমএস।

এইচআর ও পেরোল

শিক্ষক-কর্মচারীদের হাজিরা, ছুটির হিসাব এবং স্বয়ংক্রিয় স্যালারি শিট তৈরির সম্পূর্ণ ব্যবস্থাপনা।

আমাদের অর্জন ও নির্ভরতা

দীর্ঘদিনের পথচলায় উন্নত সেবা এবং বিশ্বস্ততার মাধ্যমে আমরা অর্জন করেছি দেশের অসংখ্য প্রতিষ্ঠানের আস্থা।

৮৭+

নিবন্ধিত প্রতিষ্ঠান

৪৭ হাজার +

শিক্ষার্থী

১৩০০+

শিক্ষক

৪৫ হাজার +

অভিভাবক

আমাদের গ্রাহক

যাঁরা আমাদের উপর আস্থাশীল

সারাদেশের ৮৭+ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করছে আমাদের সফটওয়্যার

ঢাকা রেসিডেন্সিয়াল
মডেল কলেজ

সৈয়দপুর সরকারি
বিজ্ঞান কলেজ

জামালপুর টেকনিক্যাল
স্কুল এন্ড কলেজ

সেন্ট জোসেফ
উচ্চ বিদ্যালয়

দিনাজপুর জিলা
স্কুল

ইস্পাহানী পাবলিক
স্কুল ও কলেজ

মাইজদী সরকারি
বালিকা বিদ্যালয়

উত্তর বাংলা
কলেজ

গ্রীন ফিল্ড
স্কুল এন্ড কলেজ

আনোয়ারা উচ্চ
বিদ্যালয়

গোপালপুর দারুল
উলুম কামিল মাদ্রাসা

মনি কানন
উচ্চ বিদ্যালয়

আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল রূপান্তর করতে প্রস্তুত?

আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং ১ মাসের ফ্রি ট্রায়াল উপভোগ করুন।

“School SoftwareBD” বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কোচিং সেন্টারের জন্য তৈরি একটি ক্লাউড-ভিত্তিক School Management Software। ভর্তি থেকে রেজাল্ট, ফি কালেকশন থেকে স্টাফ ম্যানেজমেন্ট — সব এক জায়গায়। সম্পূর্ণ বাংলায়। বাংলাদেশের বাস্তবতার কথা মাথায় রেখে।

বৈশিষ্ট্য

যোগাযোগের তথ্য

কপিরাইট © ২০১৫ – ২০২৬, School SoftwareBD | স্বত্ব সংরক্ষিত.